বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০

আমার প্রবাস জীবন।


"ভুলে গেছে বাংলাদেশ ভুলে গেছে "

 "...................মিল্লাদ"

 

সৃষ্টি কর্তার নাম নিয়ে বলি আমি বাংলাদেশ,

দেখছো সবাই অনলাইন- আমি হচ্ছি নিঃশেষ।

ভুলে গেছে চোখ কান্নার রেখা সে কি তিস্তার মতো,

তিতাসের বুকে পাথরের পথ বোবা পদ্মার ক্ষত।

ভুলে গেছি দেখ কত সহজেই ফুলবাড়ী আর রামপাল,

বড় ভোলা মন কবে ভুলে গেছি দশ টাকা কেজির চাল।

ভুলে গেছে মন ফেলানীর নাম ভুলে গেছে পিলখানা,

বিশ্বজিৎ এর বাঁচার আঁকুতি যাতনার নাম রানা।

রুনি সাগরের কবরের পাশের বৃষ্টির নাম মেঘ,

ভুলে গেছে সে বিচারের বাণী দিব্যিতে করে ত্যাগ।

জানি ভুলে গেছি শেয়ার বাজার ভুলে গেছি হলমার্ক,

খুনের রক্তে ধুয়ে গেছে আজ চেতনার কালো দাগ।

আগুনে পুড়ে গেছে স্বপ্নের দল লাশ হয়ে গেছে গুম,

উন্নয়নের দাপুটে হয়েছি নিঃশেষ নিঃর্ঘুম। 

দেখেছি অনেক স্বপ্ন ডুবেছে ইয়াবার কালো গ্রাসে,

জাতির বিবেকে লুট হয়ে গেল কোটা প্রশ্ন ফাঁসে। 

হাজার কোটির ব্যাংক লুট হল লুট হয়ে গেল ধন ,

গরীবের পেটে লাথি মেরে দেশে কেমন উন্নয়ন?

গাড়ীর চাপায় মরছে কিশোর দাপটে দল আর লীগ,

আহাজারী শুধু পুলিশী রাষ্ট্রে বন্ধুক চারদিক।

উন্নয়নের নামে চলে গুলি ভয়াল গভীর রাত,

মায়ের কান্না শুনে বের হয় শাহজাহানের দাঁত।

মাঠে ঘাঁটে আর গ্রামে প্রান্তরে সন্ত্রাস চারদিকে,

কিসের জন্যে সরকার থেকে মুক্তি যে চায় লোকে।

ভোটের ভাতের অধিকার নেই, নেই কোনো স্বাধীকার!

গুম হয়ে যাওয়া লাশটার ছিল বাঁচবার অধিকার।

ভুলে যাব জানি ইস্যুতে ইস্যুতে আবার বোনটি তনু ,

বড় মায়া চোখে কতনা কষ্টে মৃত্যুর রংধুনু।

ধর্ষিতা বোন আলো কেটে যায় ভুলতে পারিনা তাই,

এতো নিপীড়ন আর কতদিন জনতা সইবে হায়।

ক্ষমতার অপব্যাবহার করছে যে আজ আইনের কিছু লোক,

ধর্মের নামে কলহ সৃষ্টি শুধু বাড়ছে বোকা নির্বোধ।

আমরা ভুলেছি বহু যাতনায় ভুলেছি বাংলাদেশ,

ভুলের মাসুল দিতে আজ তাই তোদের করবো শেষ।

ক্ষমতার দিন শেষ হলো বলে কমছে তোদের দিন ,

দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা সুধিতে হইবে ঋণ।

আমি বাংলাদেশ দিচ্ছি বিচার শুধু আল্লাহর কাছে

নির্মূল হোক অন্যায় আর আম-জনতা যেন বাঁচে।

সোমবার, ৮ অক্টোবর, ২০১২



   = 6-0+0
   = 6
................... Azim Hossain Millad

সোমবার, ৩০ জানুয়ারি, ২০১২

সপ্তর্ষি............... মিল্লাদ হোসেন (কমল)


সপ্তর্ষি
 
মৃদূ হাসিঁ বোবা কান্না,
এর মানে কেউ বুঝতে চায়না।
বুঝার কে আছে তাও বুঝিনা,
যে বুঝিতে চায় তাকে সুধাই না।

চারদিক হিম শীত কুয়াশার চাদরে ঢাকা,
আমি এক বিবাগী তব দিশেহারা।
শিশিরস্নাত ভেজা সেইটুকু ক্ষন,
নিরব ধ্যানে আমি ভাবি তখন।
কি যে করি – কারে যে বলি :(
কে আছে শুনবে আমার কথার কলি?

সে -ই সুধু জানে এর মানে কি?
আমি সুধূ তাকেই ব্যাক্ত যে করি।
সেই জনা কে কেউ জান কি?
নাম হলো তার “সপ্তর্ষি”।

………………….মিল্লাদ

শনিবার, ৩ ডিসেম্বর, ২০১১

ডিসেম্বরের মানে
                    মিল্লাদ হোসেন


ডিসেম্বরের মানে তোমরা কি কেউ জান?
পরাধীনতার গ্লানি মুছে বিজয় আন।
স্বাধীন বাংলা স্বাধীন আমরা স্বাধীন বাংলাদেশ,
ডিসেম্বরের খুঁজতে মানে সব-ই নি:শেষ।

হারিয়েছে কেউ বাবা-মা আর বোন
কেউবা হারিয়েছে পুত্র আর ধন,
এনেছে বিজয় ছিনিয়ে এনেছে;
বিনিময়ে বন্যায় রক্তের শ্রাবণ।

 কেউ করে গ্রাস সুযোগের ফাঁদে
করেছে নিজেকে বিন্যাশ,
কারোর জীবনে এসেছে ভেঙ্গে
হাহাকার আর সর্বনাশ।

 সুধু সবাই এখন জাতীয় দিবসে
দেখায় সহানুভূতি,
নয় সহানুভূতি নয় দেখানো শ্রদ্ধা
দেখাও আসল অনুভূতি।

 আসলে সবাই চায় ক্ষমতা
চায় না পৌরনীতি,
নইলে সবাই করতো রক্ষা
স্বাধীনতার মূলনীতি।

 স্বল্প কঠিন অর্জন আসলে
করা স্বাধীনতা,
তার চেয়ে কঠিন করা রক্ষা
এর বিশালতা

 
এসো হাত ধরি কাঁধে কাঁধ রাখি
স্বাধীনতার মান আমরা ধরে রাখি,
ডিসেম্বরের মানে আমরা রক্ষা করি
বিজয়ের মাসে নতুন শপথ করি।

............... মিল্লাদ সাথে সপ্তর্ষি।







মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০১১


প্র:- এক রাখাল ছেলে ৪টি গাধা, ১০টি গরূ ও ১৫টি ছাগল চরাতো। প্রত্যেকদিন তার বাবা তাকে খাবারের সময় হলে গাধা বলে ডাকতো। কারন সে বোকা। তাই আপনাকে বলতে হবে এখন মোট গাধার সংথ্যা কত?
উ:- মোট ৪ টি। কারন তার বাবাই শূধূ ডাকতো।........... Millad with Saftarshi

বুধবার, ২০ জুলাই, ২০১১

আমার প্রবাস জীবন। From K.S.A

নাড়ির টান
মো: মিল্লাদ হোসেন কমল।

মরূময় প্রান্তরে ধুসর আকাশ দেখি,
কল্পনার নীল রংঙ্গে আল্পনা আকিঁ।
যাব আমি ফিরে দেশে নাড়ির টানে,
পাব আমি বটছায়া মাতৃ-নীড়ে।
কবে পাব সেই ক্ষণ একা শূয়ে ভাবি,
হঠাৎ কখন ঘুমের দেশে আবার দেই পাড়ি।
পাড়ি শেষে ভোর হয় ব্যাস্ত জীবন,
কবে পাব সেই ক্ষণ বৃষ্টি আসবে যখন।
নীরব বৃষ্টি নীরব আমি নীরব আমার মন,
যাব আমি সত্যি দেশে নিকটেই সে-ক্ষণ।



.......................... প্রিয় পাঠক, অনুগ্রহ করে কপি করবেন না।
ইচ্ছে করলে আপনার মন্তব্য লিখতে পারেন।

মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০১০

Ministry for Education, Ireland
Department for learning
Exam Sheet for
A-Levels
Time allowed : 1 Minute


1. Continue this squence in a Logical way : 25 Points
M ..... T ..... W....... T............ .......... ..........
2. Correct this formula with a single stroke : 25 Points
5 + 5 + 5 = 550
3. Please write anything here : 25 Points
------------------------------------------------------------------
4. Draw a rectangle with 3 lines : 25 Points
.
.
.
Try to answer with yourselfn & post here.........................Millad